Skip to main content

Posts

ভারতীয় বংশোদ্ভূত সমকামী লিও ভারতকার আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছেন

লৈঙ্গিক সমতার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের লড়াইয়ের পরম্পরায় আয়ারল্যান্ডে রচিত হতে যাচ্ছে এক অনন্য ইতিহাস। বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে পেতে যাচ্ছে আয়ারল্যান্ডবাসী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে , নজিরবিহীন ইতিহাস সৃষ্টির পথে এগিয়ে যাওয়া ওই ব্যক্তির নাম লিও ভরদকার। তিনি ভারতীয় বংশোদ্ভূত বলে জানিয়েছে সে দেশের সম্প্রচারমাধ্যম এনডিটিভি। বর্তমানে লিও সামাজিক সুরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগেুলো জানিয়েছে , কয়েক সপ্তাহের মধ্যেই তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন বলে জানা গেছে। পেশায় ডাক্তার লিওর জন্ম মুম্বাইয়ে। লিওর বাবা অশোক ভরদকার ছিলেন মুম্বাইয়ের ডাক্তার। অভিবাসী হয়ে একসময় তিনি ইংল্যান্ডে পাড়ি জমান। সেখানে আইরিশ নারী মিরিয়ামকে বিয়ে করেন তিনি। এক পর্যায়ে ওই দম্পতি চলে যান আয়ারল্যান্ডের ডাবলিনে। ইউরোপের অন্য বেশকিছু দেশের মতো দলের শীর্ষ ব্যক্তিই প্রধানমন্ত্রী হবেন , এমন কোনও বিধান সে দেশে নেই। সেখানে নির্বাচিত দলীয় সংসদ সদস্যরা ভোট প্রদানের মধ্য দিয়ে পার্লামেন্টের নেতা হিসেবে প্রধানমন্ত্রীকে বেছে নেন। বর্...
Recent posts

প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সেই সব দিন গুলো

খুব সাধারণ পরিবার থেকে উঠে এসেছিলেন সাদ্দাম হোসেন৷ কিন্তু শেষ পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলেন নিজেকে ক্ষমতার একেবারে শীর্ষে৷ ক্ষমতাগর্বী এই মানুষটি ইরানের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী যুদ্ধ চালান , আক্রমণ করে বসেন কুয়েত৷ তার ফলে ইরাকে চালানো হয় প্রথম মার্কিন হামলা৷ সাদ্দামের একটা বড় ভুল - বহু মুসলিম দেশকেও তিনি তাঁর প্রতি বৈরী করে তুলেছিলেন৷ তবে এটাও ঠিক যে এক সময় ইরানের ইসলামী শাসক গোষ্ঠী সম্পর্কে প্রবল অবিশ্বাসের কারণে ওয়াশিংটন , প্যারিস , মস্কো এবং ইউরোপে অন্যরাও সাদ্দামকে অকুন্ঠ সমর্থন দিয়েছিল৷ শিয়াপ্রধান ইরানের বিরুদ্ধে লড়াই-এ প্রচ্ছন্ন মদদ ছিল সুন্নিপ্রধান আরব দেশগুলোরও৷ আজকের ইরাকে দখলদার বাহিনীর উপস্থিতিতে শিয়া সুন্নির বিভাজনটা আরো অনেক বেশি স্থায়ী হয়ে গেল সম্ভবত৷   শেষ মুহূর্তগুলো কেমন ছিল সাদ্দাম হোসেনের ? স্থানীয় সময় সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টার মধ্যে ক্ষমতাচ্যুত ইরাকী প্রেসিডেন্টকে ফাঁসীকাঠে নিয়ে যাওয়া হয়৷ খুব শা ন্ত ছিলেন তিনি৷ দৃঢ় সাহসী পদক্ষেপে তিনি এগিয়ে যান৷ সেখানে উপস্থিত ছিল শুধু ইরাকীরাই - কোন আমেরিকান - কোন বিদেশী নয়৷ তাঁর শেষ কথা ছিল ইরাকী...

রাজধানীতে ১ টাকায় ইফতার ও সেহেরি দিচ্ছে বিদ্যানন্দ নামের হিন্দু সংঘ!

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির যেন এক। হা আমরা এভাবেই মিলে মিশে চলতে চাই। সকাল থেকে ইফতারের বিভিন্ন আইটেম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন একঝাঁক তরুণ। কেউ জিলাপি তৈরি করছেন, কেউ পিয়াজু ভাজছেন তো কেউ আবার নুডুলস রান্নায় ব্যস্ত। এই ব্যস্ততা চলবে বিকেল পর্যন্ত। রমজানে সুবিধাবঞ্চিত মানুষের হাতে মাত্র ১ টাকায় খাবারের প্যাকেট তুলে দিতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই উদ্যোগ। পবিত্র রমজান মাসে এভাবে প্রতিদিন দেশের আটটি স্পটে ৩০০০ জনের ইফতার ও সেহরীর ব্যবস্থা করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। মূলত ব্যক্তিগত অনুদানেই ও কিছু তরুণের স্বেচ্ছাশ্রমে হচ্ছে এই বিশাল আয়োজন। পথশিশুদের জন্য এই খাবারের প্রকল্প চালু করা বিদ্যানন্দ ফাউন্ডেশন মূলত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে। সদস্যদের চাঁদা, বিভিন্ন ব্যক্তি ও সংস্থার অনুদানে ‘ এক টাকায় আহার ’ নামের প্রকল্পটি চালু করেছে সনাতন হিন্দুদের সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। মূলত বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কিশোর কুমারের উদ্যোগে চালু করা হয় এই ‘ এক টাকায় আহার ’ প্রকল্পটি। ঘরোয়া পরিবেশে স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুত করা হয় এই...