Skip to main content

Posts

Showing posts from May, 2017

রাজধানীতে ১ টাকায় ইফতার ও সেহেরি দিচ্ছে বিদ্যানন্দ নামের হিন্দু সংঘ!

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির যেন এক। হা আমরা এভাবেই মিলে মিশে চলতে চাই। সকাল থেকে ইফতারের বিভিন্ন আইটেম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন একঝাঁক তরুণ। কেউ জিলাপি তৈরি করছেন, কেউ পিয়াজু ভাজছেন তো কেউ আবার নুডুলস রান্নায় ব্যস্ত। এই ব্যস্ততা চলবে বিকেল পর্যন্ত। রমজানে সুবিধাবঞ্চিত মানুষের হাতে মাত্র ১ টাকায় খাবারের প্যাকেট তুলে দিতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই উদ্যোগ। পবিত্র রমজান মাসে এভাবে প্রতিদিন দেশের আটটি স্পটে ৩০০০ জনের ইফতার ও সেহরীর ব্যবস্থা করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। মূলত ব্যক্তিগত অনুদানেই ও কিছু তরুণের স্বেচ্ছাশ্রমে হচ্ছে এই বিশাল আয়োজন। পথশিশুদের জন্য এই খাবারের প্রকল্প চালু করা বিদ্যানন্দ ফাউন্ডেশন মূলত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে। সদস্যদের চাঁদা, বিভিন্ন ব্যক্তি ও সংস্থার অনুদানে ‘ এক টাকায় আহার ’ নামের প্রকল্পটি চালু করেছে সনাতন হিন্দুদের সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। মূলত বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কিশোর কুমারের উদ্যোগে চালু করা হয় এই ‘ এক টাকায় আহার ’ প্রকল্পটি। ঘরোয়া পরিবেশে স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুত করা হয় এই...